বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জামায়াতের মহিলা নেত্রীর জানাজা ও দাফন সম্পন্ন

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার বাশদহা ইউনিয়নের মহিলা রুকন মরহুমা আছমত আরা (৫৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদের পরিচালনায় ১৫ফেব্রুয়ারি দুপুট ২টায় কামার বায়সা মরহুমার নিজস্ব বাসভবনে জানাজা নামাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, আছমত আরা দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এই সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য জনাব শহীদ হাসান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা রমজান আলী উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আইয়ুব হোসেন ইউনিয়ন আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি মাওলানা ওসমান গণী প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ।

জানাজা নামাজে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং তার পরিবারের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়। মরহুম তার ২ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীদের রেখে গিয়েছেন।

জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার ভাই জামায়াত নেতা মাওলানা নুরুজ্জামান, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল