দাপুটে জয়ে সুপার এইটে নিউজিল্যান্ড


চেন্নাইয়ে রানবন্যার ম্যাচে কানাডার ব্যাটিং উজ্জ্বলতা ছাপিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল নিউজিল্যান্ড। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে কিউইরা শেষ আটে উঠেছে।
আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে চলতি আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে কানাডা। ওপেনিং জুটিতেই তারা ছুঁয়ে ফেলে শতক।
যুবরাজ সামরা ও দিলপ্রীত বাজওয়ার ১১৬ রানের জুটি দলকে এনে দেয় শক্ত ভিত।
বাজওয়া ৩৬ রান করে থামলেও যুবরাজ খেলেন স্মরণীয় ইনিংস- ৬৫ বলে ১১০ রান, ১১ চার ও ৬ ছক্কায় সাজানো। মাত্র ৫৮ বলেই পূর্ণ করেন শতক, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের কাতারে তোলে। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে সম্ভাব্য বড় স্কোরে পৌঁছাতে পারেনি কানাডা।
১৭৪ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। চার বলের ব্যবধানে ফিরে যান টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেন (২১)। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের জুটি।
দুজনের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে সহজ হয়ে যায় রান তাড়া।
রাচিন ৩৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন-৪ চার ও ৩ ছক্কায়। অন্য প্রান্তে ফিলিপস ঝড় তোলেন ৩৬ বলে ৭৬ রানে, হাঁকান ৪ চার ও ৬ ছক্কা। মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে কিউইরা।
‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইটে উঠল নিউজিল্যান্ড। আগের ম্যাচে প্রোটিয়াদের কাছে হারার পর কানাডার বিপক্ষে ব্যাট হাতে শক্ত জবাব দিল কিউইরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

