শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে ধুলিহর ফোরকানিয়া মক্তবের স্বাগত মিছিল

আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা বজায় রাখুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ধ্বনিতে মুখরিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাড়া মহল্লা।

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে মাহে রমজানের প্রথম রোজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের কমলমতি ছাত্র-ছাত্রীরা আজ ১৮ই ফেব্রুয়ারি সকাল ০৭ টার সময় গোবিন্দপুর গ্রামের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তায় স্বাগত মিছিল অংশগ্রহণ করে। শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই মিছিলের অংশগ্রহণ করে।

এ বিষয়ে গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের দায়িত্বরত শিক্ষক ওস্তাদ মাওলানা আব্দুল করিম জানান প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে সচেতন করার জন্য আমাদের এই স্বাগত মিছিল।

পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা চায়ের দোকান ও ধূমপান থেকে বিরত রাখার জন্য এবং সামাজিকতা রক্ষার জন্য আমরা সকলকে চেষ্টা করব এটাই আমাদের মূল লক্ষ্য।

রমজান উপলক্ষে স্বাগত মিছিল কে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন এমন উদ্যোগ সমাজের ইতিবাচক প্রভাব বিস্তার করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল