মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে নির্মাণের এক মাসের মাথায় ধসে গেল রাস্তা!

যশোরের মনিরামপুর উপজেলার কোমলপুর-ঝাঁপা সংযোগ রাস্তাটি নির্মাণের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। এতে জনভোগান্তি বেড়েছে। রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না পথচারীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এঘটনা ঘটে।

জানা গেছে- গেলো মাসে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ হয় এই রাস্তাটির। রাস্তাটির দুইধারে মাছের ঘের রয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রি ব্যবহার ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের তদারকির অভাবে রাস্তাটির কাজটির আজ এই অবস্থা। কোমলপুর ঝাঁপা সংযোগ রাস্তাটির মাঝে রয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজের একপাশের বিশাল অংশ ধসে পড়েছে। এই দুরবস্থার কারণে কোমলপুর ও ঝাঁপা গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তিতে আছে।

আলেয়া বেগম নামের বলেন- সকালে রাজগঞ্জ বাজারে যাওয়ার জন্য এই রাস্তায় এসে দেখি, রাস্তার এই দুরবস্থা। এলাকার বহুলোক এই অবস্থা দেখছে।

আব্দুল আলিম নামের একজন পথচারী বলেন- এই রাস্তায় তেমন কোনো চাপ নেই। তারপরেও কিভাবে রাস্তাটি ধসে পড়লো বুঝতে পারছি না। রাস্তাটির বিশাল অংশজুড়ে ধসে পড়েছে। যে কারণে ভ্যান বাইসাইকেল ও পথচারীদের চলাচল করতে ভোগান্তি হচ্ছে।

স্থানীয় ভ্যানচালক রহমত আলী জানান- এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে প্রায় এক-দেড় মাস। এরমধ্যে ধসে পড়েছে। এখন চলাচল করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে।

স্থানীয় পথচারীসহ অনেকেই জানান- এই রাস্তা নির্মাণের সময় ব্যাপক অনিয়ম হয়েছে। যার কারণে এই রাস্তার আজ এই অবস্থা।

স্থানীয় ইউপি সদস্য মো. খালেদুর রহমান টিটো বলেন- রাস্তাটি নির্মাণের সময় ঠিকাদার আমাদের কোনো কথা শোনেনি। ঠিকাদারের ইচ্ছামতো রাস্তার কাজ করেছে। রাস্তায় নতুন মাটি ফেলে পর্যাপ্ত চাপ না দিয়েই ইটের সলিং দিয়েছে। অনিয়মের মধ্যে রাস্তাটি নির্মাণ হওয়ার কারণেই রাস্তাটি ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এই অনিয়মের সুষ্ঠ তদন্ত দাবি করেছে এবং দ্রুত রাস্তাটি ব্যবহারের উপযোগী করার দাবী জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা