বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা, থামছেন না যুবদল নেতা নুরু

সাতক্ষীরার তালা উপজেলায় এক মাসে তিনটি ঘটনায় অভিযুক্ত হাজরাকাটি গ্রামের নুরুল ইসলাম বিশ্বাস (নুরু) আবারও এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকটি গ্রামের মৃত. আ: রহমান বিশ্বাসের ছেলে নুর ইসলাম বিশ্বাস। একই সঙ্গে তিনি উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

আহত বাবু গাজী জানান, তাদের পরিবারের মধ্যে একটি ছেলে সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল। এ সময় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিশ্বাস ঘটনাস্থলে এসে বিরোধে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন। তিনি প্রতিবাদ করলে নুরু তার ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় বাবু গাজীকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও গত ২৫ ফেব্রুয়ারি এক সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা এবং ২৪ ফেব্রুয়ারি কেটন সরদার নামে এক ব্যক্তিকে উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে নুরুর বিরুদ্ধে।
এলাকাবাসীর দাবি, তিনি প্রায়ই এলাকায় মারধর করে আতঙ্ক সৃষ্টি করছেন।

এ বিষয়ে তালা থানা-র অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “ঘটনাটি নিয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের