সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার তালায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (রবিবার ১৫ মার্চ) বিকেলে তালা শিল্পকলা একাডেমির হলরুমে তালা থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস কে ফারুক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিপন ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।

এর আগে তালা বাজারে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, তালা তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মারুউল ইসলাম মারুফ,মেহেদী হাছান সাগর তালা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. হাফিজুর রহমান হাফিজ, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহাগ হাসান সাগর, হারুনা রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজসহ থানা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালা প্রেসক্লাবের মাসিক সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট)বিস্তারিত পড়ুন

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছেবিস্তারিত পড়ুন

  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত
  • তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ
  • খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা
  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন