মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক ধসে পড়া পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ধসে পড়া একটি সড়ক পরিদর্শনে গিয়ে দুইজনকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে করা হয়েছে সাময়িক বরখাস্ত।

সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ওই সড়ক পরিদর্শন শেষে তাদের সাময়িক বরখাস্ত করেন তিনি।

সড়ক নির্মাণে প্রাথমিক তদন্তে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার তথ্য পাওয়া যায়।

পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে ওই দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের চিঠি হস্তান্তর করেন। এছাড়াও আগের সব তদন্ত কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি নতুন কমিটি গঠন করেন। পরে নতুন কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উন্নয়ন কাজ হবে জনগণের টাকায়।

কিন্তু সেই কাজ যদি মানহীন হয় তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সকল ঘটনায় দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

কিছুদিন আগে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় নদীর পাড়ে নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ে।

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি