সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইফুল ইসলাম, কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বীন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত সুধিজনরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া দাবি করা হয়। এছাড়া চলমান উন্নয়ন কাজগুলো দ্রæত বাস্তবায়নের দাবি জানানো হয়।”

এদিকে নবাগত জেলা প্রশাসক দেবহাটার উপজেলার নির্মিত গেইট উদ্বোধন করেন। এছাড়া অসহায়দের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!