বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে সাতক্ষীরায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তর আয়োজিত আশ্বাস প্রকল্পের আওতায়, সুইজারল্যান্ড সরকার অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে বুধবার(১০ জুন) সকালে হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুম এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

সম্মেলনে অতিথিরা বলেন, জেনে-বুঝে বৈধ উপায়ে বিদেশ যেতে হবে। অতিউৎসাহী হয়ে অবৈধভাবে বিদেশ যাওয়া যাবে না। যেখানে মানুষকে প্রলোভন বা প্রতারণার মাধ্যমে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। প্রচাররোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ইয়ুথরা কাজ করে যাচ্ছে । তবুও অনেক সময় দালালের খপ্পরে পরে মানব পাচারের মতো ঘটনা ঘটে। অবৈধ পথে বিদেশে যাওয়ার পরে জনপ্রতিনিধিদেরকে জানানো হয় সহযোগিতা করার জন্য, কিন্তু আগে থেকে কোন পরামর্শ করেনা ও জানায় না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। এছাড়া অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি । মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নানা তথ্য-উপাত্ত বিনিময় ও কর্মপরিকল্পনা গ্রহণসহ ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধে বাজেট নির্ধারণ বিষয়ে পরামর্শ উঠে আসে ।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তর এর প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল রিজিওনাল কো-অর্ডিনেটর শেখ মাসুদুল হাসান,মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, ট্রেইনার লুৎফুন্নাহার বিউটি, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, এটিএন বাংলার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, মাই টিভির প্রতিনিধি, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল,ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী, প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিক,CTIP, উপজেলা ও ইউনিয়ন CTC কমিটির সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

সাতক্ষীরা সদরের ব্যাংদাহ বাজারে মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রাথমিক শিক্ষা পরিবারের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর হাইস্কুলে সচেতনতামূলক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
  • ​সাতক্ষীরায় ‘জব ফেয়ার ২০২৬’ : কর্মসংস্থানের খোঁজে প্রস্তুতি
  • সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরা পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর
  • সাতক্ষীরার বৈচনায় দুই সন্তানের জননীর মৃত্যু নিয়ে চলছে গুঞ্জন
  • স্ক্রিপ্টিস্ফিয়ারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
  • সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন
  • সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু