মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও ও কমিউনিটি নেতৃবৃন্দের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জুলাই উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা ইউনিয়নের ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য অসীম ঘোষ, ফারহানা মুক্তি, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিরিনা রসুল, শ্যামলী রানী, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সালাউদ্দিন আহমেদ, লিটন ঘোষ বাপি, গ্রাম উন্নয়ন কমিটির উত্তম রায়, ফিরোজ শাহ আলম প্রমুখ।

বক্তরা বলেন, একটি শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। উপজেলার কোনো শিশুই যেন শ্রমে নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে—সেই লক্ষ্যেই আমরা সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করব। আরো বলেন, “শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা এবং সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। “শিশুশ্রম আইনত দণ্ডনীয়। কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। আমরা নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাব, যাতে উপজেলাটি শিশুশ্রমমুক্ত হয়।”

অনুষ্টানে উপজেলাকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে ভিডিএস সদস্য, সিএল মনিটরিং কমিটি, সিবিও, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান