যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার


যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের এক ব্যাটারিচালিত ইঞ্জিনভ্যান চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে হত্যা করে ভ্যান ছিনিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাওড়ের রামপুর ঘাটের বাঁশবাগানের নিচ থেকে ভাসমান অবস্থায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত মহসিন মোল্লা উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ আলী মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ইঞ্জিনভ্যান চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়- গত মঙ্গলবার রাতে মহসিন ভ্যান নিয়ে শয়লা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সকালে পারখাজুরা বাওড়ে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা- দুর্বৃত্তরা মহসিনকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহটি বাওড়ে ফেলে রেখে পালিয়ে যায়।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর কামাল হোসেন বলেন- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন


