বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান

তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান করা হয়। এ সময় নাবালিকা কন্যাকে বিয়ের দায়ে খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাম আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান উক্ত জরিমানা করেন। মেয়ের পিতা আবুল হোসেন উক্ত জরিমানার অর্থ পরিশোধ করেছেন। এ সময় তিনি মুচলেকা দিয়েছেন এবং মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়।

অপরদিকে একইদিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে উক্ত অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার জানান, শুক্রবার (২৪ জুলাই) উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নে একইদিনে দু’টি বাল্যবিবাহের খবর আসে তার কাছে। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে উক্ত খবর পাবার সাথে সাথে মাগুরা ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল হোসেন, নগরঘাটা ইউনিয়ন আবৃত্তি শিক্ষক আসাদুল ইসলাম, ভিডব্লিউবি কর্মসুচীর ট্রেইনার সজীব হোসেন, মাগুরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবে আবৃত্তি শিক্ষক রূপা ঘোষ, ভিডব্লিউ বি কর্মসুচীর কো অর্ডিনেটর রাজিবুল ইসলাম, সংগীত শিক্ষক সুদের দেবনাথ এবং ধ্রুব সরকার উক্ত এলাকায় চলে যান। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান সেখানে হাজির হন। এ সময় তিনি মেয়ের পিতা আবুল হোসেন উক্ত জরিমানার অর্থ পরিশোধ করেছেন। এ সময় তিনি মুচলেকা দিয়েছেন এবং মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। অপরদিকে একইদিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেয় প্রশাসন। এসময় উক্ত বিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ