সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞানমনস্ক জাঁকজমকপূর্ণ আয়োজনে মানব দেহের সকল উপাদানের কার্যক্রমের বিষয় বস্তু তুলে ধরে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম ‘র সভাপতিত্বে বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আহসানুর রহিম বিটু।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আহসানুর রহিম বিটু, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল, সততা ক্লিনিকের প্রোফাইটার এস এম আক্তারুজ্জামান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপাল ছন্দা রাহা,সহকারী শিক্ষক মোছাঃ সাদিয়া ইসলাম, কার্তিক রং, মোছাঃ শাহানাজ পারভিন, কৃষ্ণ পদ কুলিন, পিযুষ মন্ডল, মোঃ আশরাফুল ইসলাম, মোছাঃ রেবেকা সুলতানা, পুজা দত্ত, মোছাঃ রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, বিশ্বজিৎ দাস, মনোতোষ কুমার রায়, মোঃ ফজলুল হক, মোঃ আল শাহরিয়ার অনিক, মোছাঃ লতিফা ইয়াসমিন, মোঃ খালিদ হাসানসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আহসানুর রহিম বিটু বলেন স্কুলের ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের চর্চা, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিসহ আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ভাবে গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নাই।
স্কুলের ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি বিষয় অনুসরণ করতেছি এবং আগামীতেও করবো। তারই ধারাবাহিকতায় আজকের এই বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা। আগামী রবিবার সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় সবাইকে উপস্থিত হয়ে ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করার আহবান জানান।
বিচারক, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল বলেন, এই সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আনিছুর রহিম একাধারে স্বনামধন্য কলেজ শিক্ষক, সাংবাদিক, শিক্ষানুরাগী, সমাজ সংস্কারক ব্যাক্তি ছিলেন। তারই ধারাবাহিকতায় উনি তৎকালীন সময়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় সাতক্ষীরা জেলার শিক্ষাঙ্গনে সুনাম সাথে শিক্ষাদান করে যাচ্ছে। আশাকরি এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন


