তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি


জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আল হাসান, ছাত্রনেতা আতিক আশহাব সৌরভ, সাইফুল ইসলাম, তামিম ইসলাম, তাহিম ইসলাম, রাব্বি সহ ছাত্রদলের আরও অনেকে।
এ সময় তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুসবিস্তারিত পড়ুন

ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন


