মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শাহাজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

সভায় বক্তব্য দেন সমাজসেবক জি এম শহীদুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শেখ রেজাউল করিম, শিক্ষক সেলিনা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

একই রকম সংবাদ সমূহ

তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ

সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিস্তারিত পড়ুন

মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা

সাতক্ষীরা তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা