শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই মাটি ও মানুষের কথা বলে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন ও বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই অদ্বিতীয়। আগামীতেও এই ইতিবাচক ভূমিকা দেশের কল্যাণে অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে চ্যানেল আইয়ের জয়যাত্রা।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এভাবেই চ্যানেল আইয়ের কাছে নানা প্রত্যাশা ব্যক্ত করেন।
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যালেন আই আটাশে’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।
স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।
অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধূরী, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সংগীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, নারী নেত্রী জ্যোংন্সা দত্ত, মানবাধিকার কর্মী মাধব দত্ত, লেখক শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরা মৌ ও সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফোয়ারা রানী প্রমুখ।
এসময় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত