সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী


নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ারমেলা।
মেলায় ১৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। চাকরিপ্রত্যাশীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া, সাক্ষাৎকারে অংশগ্রহণ এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
শুক্রবার (৯ অক্টোবর) দিনব্যাপী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) উদ্যোগে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারে সাসের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
এ সময় আরও বক্তব্য দেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়নের পরিচালক মোস্তফিজুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী এবং এনজিএফের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান প্রমুখ।
মেলায় RAISE প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৭০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। দিনব্যাপী সাক্ষাৎকার ও প্রাথমিক বাছাই শেষে ১৫ জন প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিশ্চয়তা পান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তখনই সফল হয়, যখন তা কর্মসংস্থানের বাস্তব সুযোগের সঙ্গে যুক্ত হয়। RAISE প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, যাতে তাঁরা দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারেন। একই সঙ্গে চাকরির পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রতিও উৎসাহিত করা হচ্ছে।
মেলা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন


