বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ দলে ডাক পেলেন পুলিশের বাবলু

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য জাতীয় দল ঘোষণা করেছেন জেমি ডে। আগ থেকেই কোচের পছন্দের তালিকায় ছিলেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরি করা ম্যাথিউজ বাবলু। পছন্দের উইঙ্গারকে দলে ডেকেছেন জেমি। এই উইঙ্গারের সঙ্গে দলে নতুন মুখ আরও চারজন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসে খেলা প্রবাস ফেরত ডিফেন্ডার তারিক রায়হান কাজী, পুলিশের মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল ও উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা।

৩৬ সদস্যের দলে সর্বশেষ খেলা ওমান ম্যাচের ২৩ সদস্যকেই রাখা হয়েছে। নতুন চার মুখের সঙ্গে দীর্ঘদিন পর চোট থেকে ফিরেছেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি ও মোহাম্মাদ আব্দুল্লাহ। ৩৬ জনের তালিকায় ১৪ জন খেলোয়াড় বসুন্ধরা কিংসের, আবাহনী লিমিটেডে ও সাইফ স্পোর্টিং ক্লাবের সাতজন, চট্টগ্রাম আবাহনীর তিনজন, শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশের দুইজন করে এবং একজন উত্তর বারিধারার।

বাছাইপর্বের বাকি চারটি ম্যাচ সামনে রেখে ৭ আগস্ট থেকে গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হবে জামাল ভূঁইয়াদের ক্যাম্প। এবারের ক্যাম্পে আলাদা চোখ রাখা যেতে পারে বাবলু ও প্রবাসী তারিকের ওপর। বসুন্ধরায় নাম লেখানোর আগে ফিনল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে রাইট ফুলব্যাক রায়হানের। আর বাবলু বাতিল হওয়া লিগে দারুণ খেলছিলেন। লিগে পাঁচ ম্যাচ খেলে গোল করেছেন দুইটি। মাঠ জুড়ে দৌড়াতে দেখাতে যায় ২১ বছর বয়সী এই উইঙ্গারকে।

স্বাভাবিকভাবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ, ‘স্বপ্ন পূরণ হলো। এখন ২৩ সদস্যের মূল দলে থাকতে চাই। শুধু ক্যাম্পে ডাক পেলেই তো চলবে না, নিজেকে প্রমাণও করতে হবে।’

৩৬ সদস্যের বাংলাদেশ দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, তারিক রায়হান কাজী, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ আরিফুর রহমান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও নাজমুল ইসলাম রাসেল।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন