কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট


সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে একটি পাটের গুদামে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে গ্রামীণ ব্যাংক অফিসসংলগ্ন পাটগুদামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এগারোটার দিকে পাশের বাসার ভাড়াটিয়ারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে গুদামের মালিক বিএনপি নেতা গোলাম ফারুক মধু দ্রুত ঘটনাস্থলে এসে গুদাম খুলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন পুরা গুদামঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কলারোয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১ টা ৫৫ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
গুদামের মালিক গোলাম ফারুক মধু দাবি করেন, আমার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই এটি নিশ্চিতভাবেই একটি পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ। আগুনে গুদামে থাকা প্রায় ১৩ শ মণ পাট পুড়ে গেছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দ্রুত বিচার দাবি করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন


