মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিপি) অ্যাডভোকেট মো. আকবর আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল ইসলাম বাপ্পির নেতৃত্বে তাঁরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মো. আকবর আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহি, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকফুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সান, আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, ছাত্রনেতা জাহিদসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অ্যাডভোকেট মো. আকবর আলীকে সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক।

একই রকম সংবাদ সমূহ

পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির (CCDB) ‘শক্তি প্রকল্প’-এর উদ্যোগে বিকল্প ও পরিবেশবান্ধব টেকসইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরা পৌরসভার সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার