‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান


জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে। শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত, কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, সত্যি বলতে আমি এখানে এসেছিবিস্তারিত পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নবিস্তারিত পড়ুন

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশেরবিস্তারিত পড়ুন


