কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি


নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত চিরকুট রেখে যায় কে বা কারা। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানান ছাত্রদল নেতা আমিরুল ইসলাম।
আমিরুল ইসলাম বলেন, সকালে ব্যক্তিগত চেম্বারের সামনে কাফনের কাপড়সহ হুমকির উপকরণ দেখতে পান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ওসি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুনবিস্তারিত পড়ুন

গণতন্ত্র টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য জরুরি : তথ্য উপদেষ্টা
গণতান্ত্রিক সমাজ টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি বলেবিস্তারিত পড়ুন

সবার সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি : সিইসি
সবার সহযোগিতা নিয়ে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচনবিস্তারিত পড়ুন


