সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার উদ্বিগ্ন নয়।’
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে এবং প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন করে। এটি তাদের নিয়মিত দায়িত্বেরই অংশ।’
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড তৈরির চেষ্টা করেছিল। তবে তাদের নিজেদের মধ্যে বিরোধ বা সংঘর্ষের কারণে পরিস্থিতির অবনতি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
ওই ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। তবে ঘটনার বিস্তারিত এখনো তদন্ত করা হয়নি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে জাজিরা এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুনবিস্তারিত পড়ুন

গণতন্ত্র টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য জরুরি : তথ্য উপদেষ্টা
গণতান্ত্রিক সমাজ টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি বলেবিস্তারিত পড়ুন

সবার সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি : সিইসি
সবার সহযোগিতা নিয়ে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচনবিস্তারিত পড়ুন


