রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণতন্ত্র টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য জরুরি : তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিক সমাজ টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজ টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য অপরিহার্য। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তথ্য অধিকার মেলা ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বেলা ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তথ্য কমিশন বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

ডা. জাহেদ বলেন, দেশের অনেক শিক্ষিত মানুষ এখনও তথ্য অধিকার আইন এবং তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে যথেষ্ট সচেতন নন।

এ আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য অধিকারের দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের অধিকার এবং তথ্য পাওয়ার পদ্ধতি সম্পর্কে অন্যদেরও সচেতন করতে হবে।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান বলেন, শিক্ষার্থী, শিক্ষকসহ সব নাগরিকের তথ্য পাওয়ার অধিকার সুরক্ষায় কাজ করে তথ্য কমিশন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যদি নিজেদের পরীক্ষার খাতা দেখতে চান, কিন্তু তাদের সে সুযোগ দেওয়া না হয়, তাহলে তথ্য কমিশনের মাধ্যমে তারা এ অধিকার রক্ষার প্রতিকার চাইতে পারেন।’

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নের অগ্রগতি জানতে শিক্ষার্থীদের বিক্ষোভের পথ না বেছে তথ্য অধিকার আইন ব্যবহারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্ধারিত আবেদন প্রক্রিয়ায় তথ্য চাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত হতে হবে। তথ্য চাওয়ার আবেদন প্রত্যাখ্যাত হলে তারা তথ্য কমিশনের দ্বারস্থ হতে পারেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা খুবই কম। ফলে আইনটির যথাযথ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ঔপনিবেশিক আমলের গোপনীয়তার সংস্কৃতি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, তথ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক অদক্ষতা আইনটি বাস্তবায়নের প্রধান বাধা।

তথ্য কমিশনকে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কমিশনের পর্যাপ্ত জনবল, প্রশিক্ষণ, বাজেট ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা ছাড়া জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

উপাচার্য আরও বলেন, ব্যক্তিগত ও নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়, পরীক্ষা এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ে তথ্য দিতে প্রশাসনের কোনো আপত্তি নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম।

আলোচনায় তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মাহিউদ্দিন তথ্য অধিকার মেলা আয়োজক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
বাসস

একই রকম সংবাদ সমূহ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুনবিস্তারিত পড়ুন

সবার সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি : সিইসি

সবার সহযোগিতা নিয়ে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচনবিস্তারিত পড়ুন

সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনাবিস্তারিত পড়ুন

  • কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির
  • ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরাই বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী
  • সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • গুম ও হত্যাকাণ্ডসহ সব অপরাধের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে : অর্থমন্ত্রী
  • একবছরে দেশে ২৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত
  • কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
  • ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট