শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাক্ষর জাল করে সম্মেলন আহবান করার প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতির স্বাক্ষর জাল করে এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে করোনার ২য় ধাপের মুহুর্তে জেলা সম্মেলন আহবানের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের গোবিন্দপুর গ্রামের মৃত অফিল উদ্দীন সানার ছেলে ইসহাক আলী সানা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি করোনা মহামারির কারনে সারা বিশ্বের মত বাংলাদেশও একটি সংকটকালিন সময় অতিবাহিত করছে। বিশেষ করে শীত মৌসুমে করোনার দ্বিতীয় ধাপ বাড়তে পারে এই আশংখা করে সরকার ইতোমধ্যে সারাদেশে নাট্য অনুষ্ঠান, জনসমাগম ও সম্মেলন বন্ধ করার নির্দেশ দিয়েছে। সরকারের এ নির্দেশনার প্রতি শ্রদ্ধা না রেখে সম্প্রতি বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলনের উদ্দেশ্যে কার্ড বিতরণ করেছে একটি স্বার্থন্বেষী মহল। ওই কার্ডে সভাপতি হিসেবে আমার নাম এবং স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। উক্ত স্বাক্ষরটি সম্পূর্ণভাবে জালিয়াতি করা হয়েছে। অথচ কেন্দ্রীয় কমিটির নির্দেশ বা অনুমতি ছাড়া জেলা কমিটি কোন ধরনের সম্মেলন বা সাংগঠনিক বৈঠক করতে পারবেন না। কেন্দ্রের এ নির্দেশনা অমান্য করে কতিপয় ব্যক্তি সাতক্ষীরায় সংগঠনটিকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে আগামী ১২ডিসেম্বর সম্মেলনের আহবান করেছেন। যার সাংগঠনিক কোন বৈধতা নেই।

উক্ত ঘটনার বিষয়ে গত ৮ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি তাপস সরকার, সভাপতি গোলাম সরোয়ার, ও সাধারণ সম্পাদক এ্যাড. হাসান কবির শহীন স্বাক্ষরিত একপত্রে করোনা মহামারীকালে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোন সাংগঠনিক বৈঠক, মিটিং ও সম্মেলন না করার নির্দেশ প্রদান করে একটি পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেন্দ্রের এ নির্দেশ অমানাকারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তি ফেডারেশনের ব্যনারে আগামী ১২ ডিসেম্বর সম্মেলনের পায়তারা চালিয়ে যাচ্ছেন। যা সম্পূর্ণ অবৈধ এবং উদ্দেশ্যে প্রণোদিত।

তিনি বলেন, আমি করোনা পরিস্থিতির ভয়াবহতা উপেক্ষা করে কেন্দ্রীয় নির্দেশ অমান্যকারী ওই স্বার্থন্বেষী ব্যক্তি কর্তৃক ১২ ডিসেম্বর আয়োজিত সম্মেলন স্থগিত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার