শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ইউপি সদস্যকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল কম দেয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবলীগ নেতা কর্তৃক একজন ইউপি সদস্যকে মারপিট ও খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগর উপজেলার সোয়ালিয়া (কুপট) গ্রামের মৃত আলহাজ্ব সফল উদ্দীনের ছেলে আটুলিয়া ইউপি সদস্য আব্দুস সালাম মোড়ল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আটুলিয়া ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য পদে বার বার নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। স¤প্রতি এলাকার দ্বীন মজুর অলিদ বিশ্বাসের ছেলে অহিদুল ইসলাম বিশ্বাস ইউনিয়ন যুবলীগের আহবায়ক হয়ে এলকার নিরিহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও জমি দখলসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। অহিদুল নামের একটি বাহিনী গঠন করে মাছের ঘের দখল, ঘের মালিকদের কাছে চাঁদাবাজিসহ নানাভাবে হয়রানি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দলীয় প্রভাব খাটিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নেয় অহিদুল। শুরু থেকেই তার অওতাধীন ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের হতদরিদ্র গরিব উপকারভোগিদেরকে তার বাহিনীর সদস্যদের দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাউল কম দিয়ে নিজে আত্মসাৎ করে। উপকারভোগিরা চাউল ঠিক মত না পেয়ে আমাকে জানালে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি ফোনে অহিদুলের কাছে জানতে চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিটের হুমকি দেয়। পরে আমি ইউনিয়ন পরিষদের সামনে গেলে অহিদুল আমারা মাথার টুপি খুলে নিয়ে শত শত মানুষের উপস্থিতিতে আমাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে লাঞ্চিত করে। এছাড়া প্রকাশ্যে আমাকে খুন জখমসহ মাছের ঘেরে পানি ঢুকিয়ে ক্ষতিকরা সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে।

তিনি অভিযোগ করে বলেন, অহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদের স্লুইজ গেট দখল করে শতাধিক বিঘা ঘেরে টাকার বিনিময় পানি বিক্রি করে। বর্ষা মৌসুমে পানি তুলে ঘের ডুবিয়ে দিয়ে সে মাছ ধরে বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়ে অসছে। ইউপি চেয়ারম্যান সরকারি গেট ছেড়ে দিতে বললে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে খুন জখমের হুমকি দেয়। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সে এলাকার জনপ্রতিনিধিসহ কাউকে তোয়াক্কা করে না।

ইউপি সদস্য আব্দুস সালাম মোড়ল আরো বলেন, উল্লেখিত ঘটনায় আমি বাদি হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর একটি অভিযোগ দিলে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এঘটনা জানতে পেরে অহিদুল আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রকাশে ঘুরে বেড়িয়ে আমাকে খুন জখমসহ মারাত্মক ক্ষয়ক্ষতির পায়তারা চালাচ্ছে। আমি তাদের ভয়ে বাড়ি যেতে পারছি না। একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি ওই সন্ত্রাসী অহিদুল বাহিনীর হাত থেকে গরিব-অসহায় মানুষের অধিকার রক্ষা এবং নিজের জীবনের নিরপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হোসেন আলী, মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও মফিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল