শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বশুর অসুস্থ, ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

সোমবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। ব্যাট হাতে ৫১ বলে ৮০ রান করে জহুরুল ইসলাম ও বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা ছিলেন মূল নায়ক।

তবে অবদান ছিল সাকিব আল হাসানেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু ম্যাচ শেষ করে হোটেলে ফেরার সময় এ আনন্দ আর বেশিক্ষণ টেকেনি সাকিবের। জানতে পেরেছেন, গুরুতর অসুস্থ রয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার শ্বশুর।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলতে সাকিব দেশে ফিরলেও স্ত্রী উম্মে আহমেদ শিশির তার দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রেই রয়ে গেছেন। এখন শ্বশুরের অসুস্থতাজনিত কারণে ফাইনাল ম্যাচের আগে দিয়ে সাকিবকেও যেতে হচ্ছে সেখানে। আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব। সে লক্ষ্যে সোমবার রাতেই টিম হোটেল ছেড়ে গেছেন তিনি।

জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন এ খবর। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল (সোমবার) রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।’

নাফিস আরও যোগ করেন, ‘সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে। তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে কোনো সমস্যা ছিল। সাকিব কালকে রাত্রে হোটেল ছেড়েছে। আজকে ওর ফ্লাইট। আমাদের সবার দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।’

যেহেতু শুক্রবার ফাইনাল ম্যাচ এবং আজ রাতে সাকিব যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তাই তার পক্ষে এ টুর্নামেন্টে আর খেলা সম্ভব নয় বলাই যায়। ফলে ফাইনাল ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে খুলনাকে।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন