বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিবিল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কলারোয়ার কৃতিসন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু’ র জ্যেষ্ঠ পুত্র কাজী আওনাফ আতিফ শিবিলের দ্বিতীয় ওফাত দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিবিল স্মৃতি পাঠাগারের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আবেগঘন বক্তব্য রাখেন প্রয়াত শিবিলের পিতা বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামান চান্দু।

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য পেশ করেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,দুপ্রক’র উপজেলা সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরি পলাশ, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমানসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ সাংবাদিক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও দুপ্রক’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে প্রয়াত শিবিল এর আত্মার প্রশান্তি ও মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কলারোয়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।

প্রসঙ্গত: ঢাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেধাবী ছাত্র কাজী আওনাফ আতিফ শিবিল ২০১৯ সালের এইদিনে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়নী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। হার্টের চিকিৎসার জন্য তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। তার হার্টের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর এই বিয়োগান্তক ঘটনাটি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু