সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্য়ের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, উপমহাদেশীয় চলচ্চিত্রের এক নক্ষত্রের নাম হচ্ছে ধীরাজ ভট্টাচার্য। পঞ্চাশের দশকের সিনেমায় অভিনয় করে তিনি লক্ষ মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। ধীরাজ ভট্টাচার্যের ইতিহাস পড়লে জানা যাবে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। অভিনয় ও সাহিত্যের মাধ্যমে উপমহাদেশের মধ্যে নিজেকে গড়ে তুলেছিলেন খ্যাতিমান একজন মানুষ হিসেবে। অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মাধ্যমে ধীরাজ ভট্টাচার্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলেছেন বিধায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এই মাটিতে কেশবপুরের মনোজ বসু-ধীরাজ ভট্টাচার্যের ইতিহাস তুলে ধরা সম্ভব হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে পূরবী খেলাঘরের আয়োজনে পাঁজিয়ার কৃতিসন্তান প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্য়ের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পূরবী খেলাঘরের সভাপতি বাবুর আলী গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইয়ার মাহমুদ, খেলাঘর কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ বড়ভাই ও উপজেলা খেলাঘরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম. জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের আহŸায়ক প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা