বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে হামজা ব্রিকস বন্ধে ৫ শতাধিক শ্রমিকের মানবেতর জীবন-যাপন

যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি মৌজার হামজা ব্রিকস বন্ধ হয়ে যাওয়ায় ৫ শতাধিক শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে।
অবিলম্বে হামজা ব্রিকস চালুর জন্য প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন ভুক্তভোগি শ্রমিকরা।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আগারহাটির এলাকায় হরিনদীর পাশ ঘেষে উন্নতমানের ইট প্রস্তুত করার জন্য ৪০/৪৫ বিঘা জমি নিয়ে নির্জন এলাকায় নির্মিত হয় হামজা ব্রিকস। যেখানে ৫শতাধিক শ্রমজীবি মানুষ শ্রমিক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।
ইট ভাটাটির মালিক খুলনার খালিসপুরের হুমায়ুন কবীর ভাটাটি সুন্দরভাবে পরিচালনা করে আসছে এবং উন্নতমানের ইট প্রস্তুত করেছে। কিন্তু অনৈতিক সুবিধা দাবী করে একটি কুচক্রী মহল বিভিন্ন সময় ইটভাটাটি নিয়ে ষড়যন্ত্র চালাতে থাকে। যার নেতৃত্বে রয়েছে ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামের শিমুল বলে ভাটা কর্তৃপক্ষ জানান।

এদিকে, গত ৭ জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা অভিযান চালানোর কারণে হামজা ব্রিকস বন্ধ হয়ে যায়। যার ফলে ভাটাটির ৫শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। বর্তমানের তারা মানবেতর জীবন-যাপন করছে।

এব্যাপারে ভাটাটির শ্রমিক জাহিদুল ইসলাম, ইসরাফিল গাজী, মোজাফ্ফর সরদার, ইমরান খান, ইব্রাহীম শেখ, জহির উদ্দীন সরদার, মামুন মোল্যা, হযরত মোড়ল, আরিফ গাজী, ইমন সরদার, রাবেয়া খাতুন জানান, উপজেলার আগরহাটি মৌজার হামজা ব্রিকসে ৫শতাধিক মানুষ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।
ভাটাটি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

তারা অবিলম্বে হামজা ব্রিকস চালু করার জন্য যশোর জেলা প্রশাসন ও কেশবপুর উপজেলা প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি