শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে হরিহর নদের উপর সেতু নির্মাণ কার্যক্রমের অবহিতকরণ সভা

যশোরের কেশবপুরের হরিহর নদের উপর মধ্যকুল ও রামচন্দ্রপুর অংশে ৫৭ মিটার সেতু নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের জনগণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে মধ্যকুল মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ও ব্রাক ইউনিভার্সিটির ডিভিশনাল ফিল্ড অফিসার কে এম জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ সায়ফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মধ্যকুল মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন গাজী, ইউপি সদস্য কামাল উদ্দিন, শিক্ষক দীপক কুমার, দীপ্ত সেন প্রমুখ। স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক ও জেসমিন বেগম বলেন, দীর্ঘ দিন পরে এই সেতুর মাধ্যমে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা