শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জননেত্রী শেখ হাসিনার উপহার জমিসহ বাড়ি গাভারচর বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী পরিদর্শণ ও কম্বল বিতরণ করলেন এমপি রবি

মুজিববর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সাতক্ষীরা সদরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া জমিসহ একক বাড়ি পাওয়া ভূমিহীন ও গৃহহীন ৫৪টি পরিবারদের খোঁজ-খবর নিতে সদরের ফিংড়ি ইউনিয়নের গাভারচর বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী পরিদর্শণ করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২৪ জানুয়ারি) বিকালে গাভারচর বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী পরিদর্শণ করেন এবং জননেত্রী শেখ হাসিনার দেওয়া বাসগৃহ পাওয়া পরিবারের বর্তমান প্রয়োজনীয় চাহিদা নিয়ে কথা বলেন এমপি রবি। এসময় তিনি বলেন, “জমিসহ একক বাড়ি পাওয়া পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা, মসজিদ, কবরস্থান, খেলার মাঠ, পুকুর, প্রতিটি পরিবারকে কর্মসংস্থান ব্যবস্থার জন্য সেলাই মেশিনসহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করে এমপি রবি বলেন, গাভারচর বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লীর মানুষের মৌলিক অধিকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এমপি রবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া গাভারচর বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লীতে জমিসহ একক বাড়ি পাওয়া ভূমিহীন ও গৃহহীন ৫৪টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এমপি রবি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ ও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা