মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময়

২৫ জানুয়ারি ২০২১ তারিখে সকাল ১১ টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো: আমিনুর রহমান সহ সকল ইউপি সদস্যবৃন্দ। ব্র্যাকের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকী যুব সংসদ এর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ সেলিম মোল্লা। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধের বাংলাদেশের ৪৪ টি জেলাতে ‘জেন্ডারভিত্তিক ন্যয়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ’ নামক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ব্রহ্মরাজপুর ইউনিয়নের নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ করার লক্ষ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে আজকের এই মতবিনিময় সভা। প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের জনপ্রতিনিধি, শিশু, ইয়ুথ, অভিভাবক, শিক্ষক, সমাজসেবক, ইমাম, পুরোহিত এবং বিভিন্ন সেবাপ্রদানকারী ব্যক্তির সমন্বিত অংশগ্রহণে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করবে। উক্ত প্রকল্পের মাধ্যমে অত্র ইউনিয়নের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি আরও সক্রিয়ভাবে কাজ করবে পাশাপাশি ১,২,৩ নং ওয়ার্ড মিলিয়ে একটি,৪,৫,৬ নং ওয়ার্ড মিলিয়ে একটি এবং ৭,৮,৯ নং ওয়ার্ড মিলিয়ে আরো একটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ০৩টি সুরক্ষা কমিটি গঠিত হবে । অনুরূপভাবে ৩টি ইয়ুথ গ্রুপ, ৩টি অভিভাবক গঠন তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন করে সম্মিলিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই সকল কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে একটি সমন্বয় গ্রুপ থাকবে। এছাড়া আজ থেকে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত প্রতিদিনই ইউনিয়নে নারী ও শিশু প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে করনীয় সম্পর্কে, করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা সম্পর্কে, বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কে করণীয় সম্পর্কে মাইকিং ও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে। প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর সহ করণীয় বিষয় সম্পর্কিত বিলবোর্ড স্থাপন করা হবে এবং একটি ইউনিয়ন পরিষদে ১টি করে মোট দশটি সাইন বোর্ড স্থাপন করা হবে।

শিশু এবং যুবকদের অংশগ্রহণে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা সম্পর্কে আলোচনা করেন, প্রতীকী যুব সংসদের নির্বাহী প্রধান সোহানুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু, ফ্যাসিলিটেটর মো. আব্দুল মান্নান ও মো. মনির হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন