মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে কোভিড-১৯ টিকা নিলেন জনপ্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা

ফকিরহাটে কোভিড-১৯ এর টিকা প্রদান গত রবিবার থেকে শুরু হয়েছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধের এই ভ্যাকসিন নিতে আগ্রহ কম দেখা যাচ্ছে এ উপজেলায়। সরকারি নিয়ম অনুযায়ী প্রথমে ৫৫ বছর থেকে বেশী বয়সী সাধারন ব্যক্তিরা কোভিড-১৯ টিকা গ্রহন করতে পারবে। পরবর্তীতে ৪০ বছর। বয়স থেকে টিকা গ্রহন করতে পারবে বলে জানা গেছে স্বাস্থ্য বিভাগ থেকে। সকলকে উৎসাহ দেওয়ার জন্য জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা টিকা নিয়েছেন। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার টিকা নিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, বাহিরদিয়া মানসা ইউপি চেয়ারম্যান মো রেজাউল ফকির,গনমাধ্যমকর্মী মান্না দে,শেখ আসাদুজ্জামান, আহসান টিটু,শেখ সৈয়দ আলী সহ সকল শ্রেণীর ব্যক্তিরা। এ দিকে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ বলেন আমি প্রথম কোভিড ১৯ এর টিকা নিয়েছি আমি ভালো আছি সুস্থ্য আছি। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার জানান আমি নিজে টিকা নিয়েছি সুস্থ আছি আপনারও টিকা নিন অন্যকে টিকা নিতে উৎসাহীত করুন। স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, ফকিরহাটে ২০২০ সালের মে মাসের ১৮ তারিখ প্রথম করোনা রোগী সনাক্ত হয়। ২০২০ সালের জুন মাসে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত অত্র উপজেলা মোট মৃত্যুর সংখ্যা ১৩জন এবং আক্রান্তের সংখ্যা ২২৫জন। ফকিরহাটে প্রথম ধাপে ৪ হাজার ৮ শত টিকা এসেছে। ২হাজার ৪শতজনকে তারা টিকা প্রদান করবেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা