বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট ও জজ কোর্টে চলাচলের রাস্তা উন্মুক্তের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা জজ কোর্ট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাতয়াতের জন্য ডিসি প্রাচির ভেঙ্গে পথ উন্মুক্তের দাবীতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ-যশোর মহাসড়কে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম।

বক্তব্য রাখেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম-আহবায়ক অধ্যাপক আব্দুল হামিদ ও এড. আজাদ হোসেন বেলাল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ, প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যক্ষ আশেক এলাহী, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এড. ওসমান গনি, জেলা গণফোরাম সম্পাদক আলী নূর খান বাবুল, মানবাধিকার সংগঠক মাধব দত্ত, জেএসডি’র জেলা সাধারণ সম্পাদক সুধাংশু সরকার, জেলা পরিষদ সদস্য এড. শাহনাজ পারভিন মিলি, উদীচি শিল্পী গোষ্ঠির সভাপতি আবু বক্কর সিদ্দিক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদর উপজেলা আহবায়ক আসাদুজ্জামান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, যুব আইনজীবী সমিতির আহবায়ক এড. তামিম হোসেন সোহাগ, সাহেদুজ্জামান শাহেদ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী এড. তোজাস্মেল হোসেন তোজাম।

সমাবেশে বক্তারা বলেন, আজকের একদিনের জন্য কলম বিরতি এবং আগামী ১৭ মার্চের মধ্যে প্রাচির অপসারিত করে চলাচল পথ উন্মুক্ত না করলে আদালত বর্জন ও ২২ মার্চ সাতক্ষীরাবাসীকে সঙ্গে নিয়ে প্রাচির অপসারণ করে যাতযাতের রাস্তা উন্মুক্ত করার কর্মসূচি ঘোষণা করা হয়।

মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিচার প্রার্থীরা, আইনজীবী ও আইনজীবী সহকারীরা, স্থানীয় জনগণ ও পথচারী সর্বস্তরের জনগণ অংশগ্রহন করে।

সমাবেশে সাতক্ষীরা নাগরিক সমাজ ও আইনজীবীদের মানববন্ধনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের একাত্মতা ঘোষণা করে।

গণসমাবেশে বক্তরা বলেন কথা দিয়ে কেউ কথা রাখলো না। এতে হতাশ সাতক্ষীরা আইনজীবী সমাজ।

১৭ মার্চের মধ্যে প্রাচির সরিয়ে রাস্তা চাই। ব্যর্থতায় ২২ মার্চের পর একনেকে পাশ করা ম্যাপ অনুযায়ী রাস্তা আইনজীবীরা বের করবে। সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের প্রাণের দাবী সাতক্ষীরা জজকোর্ট থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যকার প্রাচির ভেঙে রাস্তা করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!