শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের শ্যামকুড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতার মৃত্যুর ৪৮ ঘন্টা পর পুত্রের মৃত্যু

মণিরামপুর উপজেলার শ্যামকুড়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় পিতার মৃত্যুর ৪৮ ঘন্টা পর সেই পুত্রের মৃত্যু হয়েছে।

স্থানীয় শ্যামকুড় ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যবহৃত মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ছেলে আব্দুর রহমান। তারা শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠালগাছের সাথে ধাক্কা লাগে। এসময় বাবা-ছেলে দুই জনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান পিতা শরিফুল ইসলাম। গুরুতর আহত পুত্র আব্দুর রহমানকে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেও রোগীর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থা আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়েছে।

এদিন বিকেলে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান