মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্ত থেকে ১০ পিচ স্বর্ণসহ পাচারকারী আটক

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ মার্চ) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুপুরে যশোরের নাভারন থেকে বেনাপোলগামি একটি ইজিবাইকে করে এক ব্যক্তি বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারে উদ্দেশ্য বেনাপোলের দিকে যাবে- এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে বিকেল ৪টার দিকে সন্দেহজনক একটি ইজিবাইকে গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকের যাত্রীর শরীর তল্লাশি করলে তার কোমরে সেট করা ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়। সেসময় তাকে আটক করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৮০ লাখ টাকা বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!