বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের সংসদে চীনের গোপন ক্যামেরা, তুলকালাম!

সম্প্রতি পাকিস্তানের সংসদে এক তুলকালাম কাণ্ড ঘটেছে। পাকিস্তানের সংসদ যে কক্ষটিতে অনুষ্ঠিত হয় সেখানে পাওয়া গেছে গোপন ক্যামেরা। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) তুলকালাম কাণ্ড ঘটে।

জানা যায়, ভোটাভুটি চলছিল সংসদে। সংসদের ওপরের কক্ষে সিনেট চেয়ারম্যান নির্বাচন নিয়ে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত সংসদের অধিবেশন। তবে এই ভোটাভুটির প্রক্রিয়া চলছিল গোপনে। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছিলেন জনপ্রতিনিধিরা। আচমকাই ভোট চলাকালীনই সিনেট হল থেকে উদ্ধার হয় চীনা গোপন ক্যামেরা। চীনা স্পাই ক্যামেরার মাধ্যমে গোটা নির্বাচন প্রক্রিয়াটিকে কেউ রেকর্ড করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

সিনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে গোপন ব্যালটে চলা নির্বাচনেকে ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করছিলেন তা জানা যায়নি। তবে খোদ পাক সংসদের মধ্যে চীনের স্পাই ক্যামেরা উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়।

এদিকে চীন-পাকিস্তান সম্পর্কের অবনতি দীর্ঘদিন ধরেই লক্ষণীয়।

দিন কয়েক আগে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের জন্য চীন মোটা টাকা বিনিয়োগ করে, একই সঙ্গে পাকিস্তানকে লোনও দেয়। এই প্রেক্ষিতেই এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট জানায়, লোন দেওয়ার জন্য অতিরিক্ত গ্যারান্টি চাইছে চীন। ট্রিবিউনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি মজবুত না, তাই শুধু পাকা গ্যারান্টির ভিত্তিতেই চীন লোন দেবে বলে জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান সস্তা সুদের হারে লোন আশা করছিল।

পাকিস্তান চীনের কাছে এই প্রকল্পের ৯০ শতাংশ লোন চেয়েছিল। কিন্তু চীন জানিয়েছে, তারা ৮৫ শতাংশ অর্থ দিতে পারবে। অবস্থা এতটাই খারাপ যে, রেলমন্ত্রী আজম ইঙ্গিত দিয়েছেন, দুর্দশার কারণে পাকিস্তান রেলপথ বন্ধ হয়ে যেতে পারে। চীন ১ শতাংশ সুদের হারে লোন দেবে ও লোন শোধের জন্য ১০ বছরের সময় দেবে বলে পাকিস্তানের আশা ছিল। কিন্তু চীন পাকিস্তানের এই আশায় একেবারে জল ঢেলে দেয়।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী