বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪ হাসপাতালে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু!

ভারতে চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। করোনা মহামারি মোকাবিলায় রীতিমতো যুদ্ধ করছে বিভিন্ন রাজ্য। কোভিড-১৯ এ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, দেশটিতে করোনা এতোই মারাত্মক রূপ ধারণ করেছে যে হাসপাতালে বেড খালি না থাকায় অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছেন রোগীরা।

কানপুর শহরের বাসিন্দা কুনাল জিত সিংহ (৫৮) শুক্রবার (১৬ এপ্রিল) অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যান। চারটি হাসপাতাল ঘুরেও তার জন্য বেডের ব্যবস্থা করতে পারেননি স্বজনরা। প্রতিটি হাসপাতাল থেকেই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। পরে অ্যাম্বুলেন্সেই মারা যান কুনাল।

তার ছেলে নীরঞ্জন পাল সিং বলেন, ‘দিনটি আমার জন্য খুবই হৃদয়বিদারক ছিল। আমি বিশ্বাস করি, যদি আমার বাবা সঠিক সময়ে চিকিৎসা পেতেন তাহলে তিনি বেঁচে যেতেন। কিন্তু পুলিশ, স্বাস্থ্যকর্মীরা বা সরকার কেউই আমাদের সাহায্য করেনি।’

উত্তর প্রদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬২০ জন। মারা গেছেন ৯ হাজার ৮৩০ জন। করোনার প্রথম ঢেউয়ে অন্যান্য রাজ্যে বেহাল অবস্থা হলেও উত্তর প্রদেশ তা ভালোভাবেই মোকাবিলা করে। কিন্তু এর দ্বিতীয় ঢেউ রাজ্যটিকে খাদের কিনারায় ফেলে দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী