সাতক্ষীরা নলতার অসহায় ৪২৭ পরিবার পরিবার পাচ্ছে ঈদ সহায়তা


সাতক্ষীরা জেলাধীন নলতা ইউনিয়নের ৪২৭ অসহায় পরিবার পাচ্ছে করোনাকালীন ঈদ সহায়তা।
বেসরকারী সংস্থা এম,জে,এফ’র বাস্তবায়নে দাতা সংস্থা পেনীএ্যাপেলের অর্থায়নে ও ইউনাইটেড পারপোজ এর সহযোগীতায় নলতা ইউনিয়নের উক্ত পরিবারে এ সহায়তা দেওয়া হবে।
এই সুবিধার আওতায় আসছে প্রতিবন্ধী, বিধবা, অসহায় নারী প্রধান পরিবার, দুগ্ধদানকারী মা, দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার।
এরই লক্ষে এম,জে,এফ’র পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
একই সাথে দাতা সংস্থার বাস্তবায়িত কর্তৃপক্ষ মাঠ পর্যয়ে সুবিধাভোগীদের যাচাই—বাছাই কাজ চলমান রেখেছেন।
শনিবার সকাল থেকে নলতার বিভিন্ন ওয়ার্ডে এ যাচাই—বাছাই করেন পেনীএ্যাপেলের চাইল্ড এন্ড সেভ গার্ডিং লিড মাহাবুবুর রহমান, ইউনাইটেড পারপোজ এর ইউনিট প্রধান ডিআরআর মাসুদ রানা, প্রজেক্ট অফিসার ডিআরআর ইঞ্জিনিয়ার মাহামুদ মিনার, সহকারী প্রজেক্ট ম্যানেজার শাহিনুর ইসলাম, সহকারী প্রজেক্ট ইঞ্জিনিয়ার মারিয়া বিনতে মান্নান, এজেএফ’র নির্বাহী প্রধান আজহারুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দরা।
উল্লেখ্য যে, প্রকৃতদের বাছাই করে সবার মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষে প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ সহায়তা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ
কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন


