বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের শহীদ স্মরণী ঝাঁপা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের শহীদ স্মরণী ঝাঁপা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, যশোর কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক, যশোর আইন শৃঙ্খলা কমিটির সদস্য, আওয়ামীলীগ নেতা ও তরুন সমাজসেবক প্রভাষক মোঃ মিজানুর রহমানকে বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারীসহ এলাকার সুধিজনেরা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

শনিবার (০৮ মে-২০২১) বিকালে বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সুপরামর্শ মূলক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন সভাপতি মোঃ মিজানুর রহমানকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদ কামাল, আলহাজ্ব মোহাম্মদ আলী, সহকারি শিক্ষক মোঃ মতিয়ার রহমান, মোঃ আব্দুল গাফফার, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাইদুজ্জামান, মোঃ আসাদুজ্জামান, মোঃ মাসুদ রানা, মোঃ আল-আমিন, মোঃ ফারুক আহমেদ, মোছাঃ ঝরনা পারভীন, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, আওয়ামীলীগ নেতা ইন্তাজ আলী, আব্দুল আজিজ, স্বপন কুমার পাল, যুবলীগ নেতা হুমায়ুন কবির, শিমুল ইসলাম, জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা রাকিবুল রহমান, আবু দাউদ, নতুন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার সুধিজনেরা।

এসময় সভাপতি প্রভাষক মিজানুর রহমান বলেন- আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে, বিশেষ করে মায়েদের। আপনার সন্তান এখন কাদার দলা যেভাবে গড়বেন, সেভাবে গড়বে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।

তিনি আরো বলেন- আমাকে সম্মানিত করায়, আমি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালবেসে যে দায়িত্ব অর্পন করেছেন তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি প্রভাষক মোঃ মিজানুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারীবৃন্দ। এরপর পর্যায়ক্রমে সকল শিক্ষকরা উপস্থিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ এবিএম শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা