রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চেলসির বিপক্ষে হেরে অপেক্ষা বাড়ল সিটির

জিতলেই শিরোপা নিশ্চিত, এমন ম্যাচে নাটকীয় এক হার দেখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা এক লড়াইয়ে পেপ গার্দিওলার দলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।

শনিবার রাতের ম্যাচটিতে ৩ পয়েন্ট দরকার ছিল ম্যানসিটির। তাতে সপ্তমবারের মতো শিরোপা উৎসবে মাততে পারতো এদিনই। প্রথমার্ধে তারা দুর্দান্ত ফুটবল খেলে সেই রাস্তাও প্রায় গড়ে ফেলেছিল।

কিন্তু ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয়েছে সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসে। ৪৪ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাওয়া চেলসি প্রথমার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পায়।

বিপজ্জনক জায়গায় গ্যাব্রিয়েল জেসুসকে ফেলে দেন চেলসির বিলি গিলমোর, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু আগুয়েরো সেই বলটি একদম দুর্বল শটে তুলে দেন চেলসি গোলরক্ষক এদোয়ার্ড মেন্দির হাতে।

আর্জেন্টাইন স্ট্রাইকারের সেই ভুলটাই পরে বড় আফসোসের কারণ হয়েছে ম্যানসিটির। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেলসি। ৬৩ মিনিটে হাকিম জিয়াচের মাটি কামড়ানো শটে সমতা ফেরায় সফরকারিরা।

এরপর চেলসির আরও দুটি সুযোগ নষ্ট হয় অফসাইডে। ১-১ গোলেই শেষ হতে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ম্যানসিটিকে পয়েন্টবঞ্চিত করেন মার্কোস আলোনসো। ডান দিক থেকে টিমো ওয়ার্নারের পাস আলতো টোকায় জালে ঢুকিয়ে দেন তিনি।

এই হারের পর ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ ম্যাচে পয়েন্ট ৬৭। ৩৫ ম্যাচে চেলসির এখন ৬৪।

কাগজে-কলমে তাই এখনও লড়াইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার চেয়ে বড় কথা, চেলসির বিপক্ষে তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হার দেখল ম্যানসিটি। যেটি তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে।

চলতি মাসেই ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা একই প্রতিপক্ষের মোকাবেলা করবে। যে ম্যাচে টমাস টুখেলের দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে ম্যানসিটির বিপক্ষে পাওয়া সর্বশেষ দুই জয়।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন