রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মানববন্ধন: সাংবাদিক হত্যা-নির্যাতনে দায়ীদের বিচার দাবী

সাতক্ষীরা দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাব চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও মামলায় আটক করার লজ্জা গোটা সাংবাদিক সমাজের। একজন নারী সাংবাদিকদের উপর এমন হামলা কখনো কাম্য নয়। সবচেয়ে অবাক করার বিষয় হল যে সাংবাদিক হামলার শিকার হয়ে উল্টো মামলার আসামি হয়ে তাকে জেলে নেওয়া হয়েছে। অথচ অতিরিক্ত সচিব যার নামে অসংখ্য দুর্নীতির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন ব্যাবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন কর্মকান্ডে আমরা হতভম্ব। আমরা আজ নির্যাতনের শিকার হয়ে বিচার পাচ্ছি না।’

বক্তরা আরো বলেন, ‘আজকের দিনে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তার কথা বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক হত্যা হলেও তার সঠিক বিচার হচ্ছে না। সাংবাদিকদের অধিকার নিয়ে রাষ্ট্র ভাবে না। সাংবাদিকরা সরকারের সহযোগী তাই তাদের কল্যাণে সরকারকে ভাবতে হবে। কিছু আমলাদের অপকর্মে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হলে সেটি তুলে ধরেন সাংবাদিকরা। আর তখন সবার শত্রু হয়ে যায় সাংবাদিকরা। তাই সময় এসেছে কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলা পর্যয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে একটি ঐক্যতায় আসতে হবে। সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সরকারকে ভূমিকা রাখতে হবে।’

মানববন্ধনে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, সদস্য সুমন পারভেজ বাবু, দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, লিটন ঘোষ বাপ্পী, ফরহাদ হোসেন সবুজ, রুহুল আমিন, এসকে ওভি, মনিরুল ইসলাম, উত্তম কুমার, ইসমাইল হোসেন সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ