শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোজিনাকে হেনাস্থা ও গ্রেফতারের প্রতিবাদে রাজগঞ্জ প্রেসক্লাবের সমাবেশ ও মানবন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য প্রতিবেদক (সিনিয়র সাংবাদিক) রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২০ মে-২০২১) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ছিলেন- কবি, সাহিত্যিক ও প্রবীন সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এরশাদ আলী, সাংস্কৃতিক ও আইসিটি সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য জিএম ফারুখ হুসাইন, রাশেদ আলী প্রমূখ।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য, এলাকা সুধী সমাজ, সমাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন- করোনাক্রন্তিতে যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে সেখানে স্বাস্থ্যখাতের রাঘববোয়ালরা দুর্নীতির স্বর্গরাজ‍্য গড়ে তুলছেন। অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তিসহ মামলা তুলে নিয়ে তার উপর নির্যাতনকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ