বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার অগ্রভুলোট গ্রামে ভাতিজার হাতে চাচা খুন

যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামে আব্দুল মজিদ (৫০) নামে একব্যাক্তি খুন হয়েছেন। মজিদ উপজেলার গফুর সর্দারের ছেলে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভাতিজা দেলোয়ার হোসেন (২২) এর ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রতিবেশীরা জানান।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১ টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘাতক দেলোয়ার দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

তিনি আরো বলেন, শার্শা থানার ওসি বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছেন। মর্গে নেয়ার প্রস্তুতি চলছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদ ভুইয়া অগ্রভুলোট গ্রামে একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা