বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গ্রীষ্মের তপ্ত গরমে তৃষ্ণা নিবারনে জনপ্রিয় হয়ে উঠেছে তালের শাঁস

কেউ বলে তালের শাঁস, কেউবা বলেন তাল কুর, কেউ বলে তালের আঁটি। একেক অঞ্চলে একেক নাম। গরমের মধ্যে তালের শাঁস অনেক উপকারী। এর মধ্যে রয়েছে অনেক গুনাগুন।

তাই জৈষ্ঠের এ মধু মাসে বাজারে নানা ফল ওঠলেও বৈশ্বিক করোনা সংক্রমণ থামিয়ে রাখতে পারেনি মৌসুমী ফলের বাজার।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভিন্ন স্থানে ও হাট-বাজারে উঠেছে মৌসুমী কচি তাল। গ্রীষ্মের তপ্ত গরমে তৃষ্ণা নিবারনে জনপ্রিয় হয়ে উঠেছে তালের শাঁস।

কালিগঞ্জে জনপ্রিয় হয়ে ওঠেছে তালের শাস। গ্রীস্মের এই দিনে তালের শাঁস খুবই জনপ্রিয় একটি খাবার। তাই সবার হাতে পোঁছে যায় কঁচি তালের শাস। বর্তমানে এর চাহিদা অনেক বেড়েছে। বিক্রেতা শাঁস কেটে সারতে পারছেনা, ক্রেতারা দড়িয়ে রয়েছে নিতে।

(২১মে) শুক্রবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কচি কচি তাল সংগ্রহ করে পসরা সাজিয়ে বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। মৌসুমী ফল হিসেবে তালের শাঁসের বেশ চাহিদা থাকায় ক্রেতারা তা কিনছেন। তালের শাঁস অতি সু স্বাদু হওয়ায় সকল শ্রেণীর মানুষের মাঝে তালের শাঁস একটি জনপ্রিয় ফল। চাহিদা মাফিক সময় মতো শাঁস কেটে সারতে পারছেন না বিক্রেতারা।

প্রতি পিস তালের শাঁস বিক্রি হচ্ছে ২/৫ টাকায়। সে হিসেবে একটি আস্তো কচি তাল ১২-২০ টাকায় বিক্রি করা হচ্ছে।

উপজেলার পিরিজপুর এলাকার তালের শাঁস বিক্রেতা সাকিমুদ্দিন জানান, করোনাকালিন সময়ে হোটেল বন্ধ থাকায় কাজ নেই, তাই এ মৌসুমে তালের শাঁস বিক্রী করা শুরু করেছেন। বর্তমানে তালের শাঁস বিক্রি করে সংসার চালাচ্ছেন।

সদর উপজেলার আলী হোসেন থেকে থেকে কচি তাল ক্রয় করে শাঁস বিক্রি করেন। প্রায় দেড় থেকে দুই মাস চলে এই তালের শাঁস বিক্রির কাজ। প্রতিদিন তারা ভিন্ন ভিন্ন স্থানে বসে প্রতিজন প্রায় ২০০ থেকে ৩০০ শাঁস বিক্রি করেন। এতে গড়ে প্রায় ৩০০-৩৫০ টাকা পর্যন্ত আয় হয়।

উপজেলার ফুলতলার মোড় এলাকার আরেক বিক্রেতা কামাল হোসেন জানান, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন তিনি। বর্তমানে তেমন কাজ না থাকায় করোনাকালে পরিবারের আর্থিক সঙ্কট দেখা দেয়ায় তালের শাঁস বিক্রি করা শুরু করা হয়েছে। একটি শাঁস আকার ভেদে ১৬ থেকে ২০ টাকা দরে বিক্রি করা হয়। বর্তমানে চাহিদা থাকায় যেটুকু লাভ হচ্ছে তা দিয়ে সংসার চালানো হচ্ছে।

আবু হাসান নামে একজন স্কুল শিক্ষক বলেন, করোনাকালের এই ফল বেশ বিক্রি হচ্ছে। বিশেষ করে সব বয়সের মানুষ কিনে নিয়ে যাচ্ছে। তিনিও শাঁস সংগ্রহ কওে বাড়ী নিয়ে যান।

তথ্যমতে, কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে তালের গাছ। তাল শাঁসের রয়েছে স্বাস্থ্যগুণ। তালের শাঁস শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। গরমের দিনে তালের শাঁসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দুর করে। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন সি, এ, বি কমপ্লেক্সসহ নানা ধরনের ভিটামিন রয়েছে। তালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কচি তালের শাস রক্তশূন্যতা দুর করে। চোখের দৃষ্টি শক্তি ও মুখের রুচি বাড়ায়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন