বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদকসহ দু’জনকে ছেড়ে দিলো বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ!

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত তোফাজ্জেল মোল্লার ছেলে সামছুউদ্দিন (৪৫) ও তার বন্ধুকে গাঁজাসহ হাতেনাতে আটক করলেও তাদেরকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শার গোগা বাজারের তালতলা নামক স্থান থেকে গাঁজাসহ ওই দুই যুবককে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন সদস্য। পরে দেড় থেকে দুই ঘন্টা তাদের কে আটকিয়ে রাখার পর অজ্ঞাত কারণে তাদেরকে গাঁজাসহ ছেড়ে দেওয়া হয়। অভিযোগ নগদ অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তিন সদস্য হলেন এএসআই আকবর, কনেস্টবল কবির হোসেন (বকসি) ও ড্রাইভার তন্ময়।

পরে সুজন নামে এক ব্যক্তি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনেস্টবল কবির হোসেনের মুঠো ফোনে কল দিয়ে আটক হওয়া দুইজনের বিষয়ে জানতে চাইলে তিনি (কবির) বলেন, ‘আটক করা দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এএসআই আকবর এর মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিজে গিয়েছিলাম যা আইসি স্যার জানেন। জানি না ভাই কিডা কি বলতেছে। আসলে কোন জায়গায় একটা পেচ লাগিছে।’

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরিদ ভূইয়া জানান, ‘সংবাদকর্মীদের মাধ্যমে অভিযোগ পেয়েছি। অপরাধ প্রমান হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!