রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে ক্যাম্পাস খোলার দাবিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিরাপদ দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করা হয়।

‘এক দফা এক দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা মোদের প্রাণের দাবি’, ‘অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হোক’, ‘মাননীয় শিক্ষা মন্ত্রী বিশ্ববিদ্যালয় খুলে দিন, আগামীকাল ঘোষণা দিন’, ‘আমি আদু ভাইয়ের ছোট ভাই ফেল করে নয় সেশনজটে’, ‘আমি মূর্খ স্বাস্থ্যবিধি বুঝিনা, কারণ আমি ছাত্র’, ‘শিক্ষা প্রতিষ্ঠান খুলুন, জাতির মেরুদন্ড শক্ত করুন’ সহ নানান স্লোগানে ও মতামত প্রকাশের মাধ্যমে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নূর মোহাম্মদ টনির সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে সরকারের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে পারে বলে উল্লেখ থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। স্বাস্থ্যবিধি মেনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বাদে সব ধরনের কার্যক্রম চলছে। এদিকে বিগত প্রায় এক বছর যাবত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় আমরা সকল বর্ষের শিক্ষার্থীরা ইতিমধ্যেই পিছিয়ে পড়েছি।

পাশাপাশি সরকারের বিধি অনুযায়ী সরকারি চাকুরির বয়সসীমা ত্রিশ (৩০) বছর নির্ধারিত থাকায় মহামারীর কারণে ইতিমধ্যে পিছিয়ে পড়া একটা বছর সময় আমাদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রভাব ফেলবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য শহরের মেস অথবা বাসা বাড়িতে থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া একদিকে যেমন ব্যয়বহুল পাশাপাশি কষ্টসাধ্য ও বটে। এমতাবস্থায় শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম চালু করা অতিব জরুরী।

শিক্ষার্থীরা আরো বলেন, অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খুলে দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্বশরীরে গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া, অতিদ্রুত প্রত্যেক শিক্ষার্থীদেরকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা ও সেশন জটের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

উক্ত মানববন্ধনে বক্তৃতা দেন সাধারণ শিক্ষার্থী নূর মোহাম্মদ টনি, আরিফ ইসলাম, আবির হাসান, আকাশ আহমেদ, মারুফ হাসান, লিয়া খাতুন, সুমন অধিকারী, জুয়েল রানা, তোফায়েল আহমেদ, বিল্লাল হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ