বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাসিক ভালো কাজ ও মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে পাটকেলঘাটা আল-আমিন মাদ্রাসার মসজিদে ৫০,০০০ টাকা অনুদান

সাতক্ষীরা জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার জামে মসজিদূর রহমান জামে মসজিদে মিনিস্টার মাইওয়ান গ্রুপের ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে পাটকেলঘাটা, তালা, বুধহাটা শোরুম ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে (০৪/০৬/২১) শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির কাছে ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান, পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ ড. মাওলানা রুহুল আমিন, আনন্দ টিভি ক্যামেরাপার্সন ও মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর আব্দুর রউফ, জনতার মিছিল পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইকবাল হোসেন, পাটকেলঘাটা মিনিস্টার শোরুমের সিনিয়র ম্যানেজার রিপন ও জাহাঙ্গীর হোসেন, মার্কেটিং অফিসার তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আবু সাইদ ও ব্যাবসায়ী তকব্বার আলী প্রমুখ।

এসময় মাসিক ভালো কাজের এডমিন ও মিনিস্টার গ্রুপের ডিএম ও আনন্দ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান বলেন, আমরা যুবসমাজকে সাথে নিয়ে মাসিক ভালো কাজ গ্রুপের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, সমাজের অসহায় ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি ও সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলায় ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছি যাতে যুবসমাজ লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তাদের ভালো ক্যারিয়ার গঠন করতে পারে ও মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পারি। খেলাধুলা হ্যা বলি মাদককে না বলি এই শ্লোগান নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দেশ ব্যাপী মানব সেবার উদ্যোগ নিয়ে প্রথমে খুলনা বিভাগে কার্যক্রম ‘সকলেই আমরা সকলের তরে’ এই শ্লোগান নিয়ে ১লা ডিসেম্বর ২০২০ইং মাসিক ভালো কাজের ফেসবুক পেজ ও গ্রুপ চালু করা হয়। পরবর্তীতে ৫ই ডিসেম্বর ২০২০ইং কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মাসিক ভালো কাজ” এর এডমিন মিনিস্টার গ্রুপের ডিএম ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, জনতার মিছিল পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক হাসানুর রহমান হাসান এর সার্বিক পরিচালনায় মাসিক ভালো কাজ গ্রুপ ও পেজ এগিয়ে চলছে। সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন মাসিক ভালো কাজ গ্রুপের প্রধান উপদেষ্টা মন্ডালীর সভাপতি ও তুফান কোম্পানি লি: এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা, উপদেষ্টা হিসাবে আছেন সাতক্ষীরা প্রেস ডট কমের সম্পাদক গাজী আশরাফ, মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করছেন জনতার মিছিল পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মডারেটর হিসাবে গ্রুপের এক্টিভ আছেন একঝাঁক তরুণ সমাজ সেবক।

মাসিক ভালো কাজ এর ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত থেকে সহযোগিতা করায় উপদেষ্টা, এডমিন ও মডারেটর & শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অভিনন্দন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবারবিস্তারিত পড়ুন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

তালা প্রতিনিধি: রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তালা শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক