শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জুয়েল হত্যাকান্ড: গ্রেপ্তার ইমরোজের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার নিহতের অতি ঘনিষ্ট সঙ্গী ইমরোজ আলী ওরফে চোর ইমরোজের সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমরোজ চোর কোঁড়া পাকড়াতলা এলাকার ইসহাক গাজীর ছেলে। তার বিরুদ্ধে ২০০৭ ও ২০১৮ সালে দুটি চুরির মামলা (জিআর-৯৮/০৭ এবং ৬/১১০) রয়েছে। বর্তমানে জুয়েল হত্যার সন্দেহ ভাজন আসামী হিসেবে ইমরোজ চোর কারাগারে রয়েছে।

গত বুধবার (২জুন) রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে দেবহাটা থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে নিজের বাড়ীতে দূর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন মৃত আনিছুর রহমানের ছেলে আশিক হাসান জুয়েল (৩২)।

এঘটনায় নিহত জুয়েলের বড়ভাই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাজু বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-০১) দায়ের করেন। মামলাটির ইনভেষ্টিগেশন অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডটির মোটিভ উদঘাটনে দিনরাত কাজ করছে পুলিশ।

তিনি আরো বলেন, হত্যাকান্ডের শিকার জুয়েলের মোবাইল কললিস্ট অনুসরণসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস, হত্যার স্থান ও উদ্ধারকৃত আলামত বিশ্লেষন, নিহতের পরিবারের সদস্য ও সন্দেহভাজন ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে। নিহতের ঘনিষ্ট সঙ্গীদের মধ্যে ইমরোজ ছিল অন্যতম। এমনকি জুয়েলের বসতভিটাসহ একধিক আম বাগানের আম এবছর বিক্রির জন্য ঢাকায় পাঠানোর কাজেও নিয়োজিত ছিল ইমরোজ। এ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন আগে জুয়েলে সাথে তার গোলযোগও হয়। তাছাড়া একাধিক মামলা থাকা ইমরোজ একজন চিহ্নিত চোর ও দূর্ঘর্ষ প্রকৃতির লোক। এলাকায় বহু চুরি, ছিনতাইসহ ইতোপূর্বে একাধিক মানুষকে হাতুড়ি পেটার অভিযোগও পাওয়া গেছে ইমরোজের বিরুদ্ধে। জুয়েলের কললিস্ট বিশ্লেষন করে ইমরোজ সহ সন্দেহভাজন বেশ কয়েক জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইমরোজের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আরো জিজ্ঞাসাবাদের ইমরোজের ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এব্যাপারে বুধবার রিমান্ড আবেদনের শুনানীতে সিদ্ধান্ত দিবে আদালত। এছাড়া অন্যদের কথাবার্তা ও আচরন স্বাভাবিক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ